আজ ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ০২:০০ এএম

আজ মঙ্গলবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি। এতে ফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ছাড়াও আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, বঙ্গবীর কাদের সিদ্দিকী, ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ অন্য নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করে গতকাল সোমবার ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম জানান, বিকেল ৪টায় ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসভবনে এই বৈঠক হবে। এক নেতা জানিয়েছেন, সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীদের শপথ পাঠ ও নির্বাচন-পরবর্তী আন্দোলন কর্মসূচি ছাড়াও ফ্রন্টের ঐক্য যাতে বজায় থাকে সে বিষয়ে আলোচনা হবে। পরে নেতারা সাংবাদিকদের মুখোমুখি হবেন।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট সাতটি আসন পেয়েছে; বিএনপি পাঁচটি ও গণফোরাম পেয়েছে দুটি আসন। ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচনের ফল প্রত্যাখ্যানের পাশাপাশি শপথ নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফ্রন্টের নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত