বলিউড হার্টথ্রব নায়িকা বিপাশা বসু। হাজার তরুণের মন জয় করা এ নায়িকা এখন মধ্যবয়স পার করছেন। অথচ এখনো তিনি সমান আকর্ষণীয়। বিপাশার যৌবন ধরে রাখার রহস্য জানতে অনেকেই মুখিয়ে থাকেন। ভক্তদের সেই কৌতুহল মেটাতে বিপাশা জানিয়েছেন ফিট থাকার কৌশল। বিপাশা বসু জানিয়েছেন কঠোর ব্যায়ামের ফলেই এখনো পুরো দস্তুর ফিট তিনি। প্রতিদিনই নিয়ম করে জিমে যান। নানা ধরনের কঠিন কঠিন ব্যায়ামে অংশ নেন তিনি। সেসব অনুশীলনের ছবিও মাঝে মাঝে নিজের ফেসবুকে পোস্ট করেন এই নায়িকা।

ব্যায়ামের ফলেই নিজের সৌন্দর্য ধরে রাখেতে পেরেছেন বলেও নানা সময়ে মন্তব্য করেছেন তিনি। শুধু তাই নয়, চল্লিশে পা দেওয়া এই নায়িকা স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে বেশ সুখেই আছেন।
