প্রধানমন্ত্রীকে ডিবিএর অভিনন্দন

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ০১:২২ এএম

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় শেখ হাসিনা ও তার দক্ষ সরকারকে পুঁজিবাজারের শীর্ষ সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

নবনিযুক্ত অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকেও অভিনন্দন জানিয়েছে ডিবিএ।  অর্থমন্ত্রী দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারের সম্পৃক্ত সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি বিশেষভাবে দৃষ্টি রাখবেন বলে ডিবিএ প্রতিনিধিরা বিশ্বাস করেন। সংসদ নির্বাচনে বাংলাদেশ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিজয়ী সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়েছে ডিবিএ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত