ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী আবদুস সাত্তার ভূঞা বিজয়ী হয়েছেন। গতকাল বুধবার স্থগিত তিন কেন্দ্রে পুনঃভোট গ্রহণের পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুস সাত্তার ভূঞাকে বেসরকারিভাবে জয়ী ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি প্রার্থী বিজয়ী
ঘোষণা করা হয়। এ আসনে ধানের শীষ প্রতীক পেয়েছে ৮৩ হাজার ৯৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মঈন উদ্দিন কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৪১৯ ভোট। গত ৩০ ডিসেম্বর নির্বাচনে আসনটির মোট ১৩২ কেন্দ্রের মধ্যে অনিয়ম ও গোলযোগের কারণে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে ৯ জানুয়ারি পুনঃভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)।
