‘মুন্না ভাই থ্রি’ শুরু চলতি বছরেই

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১২:৫২ পিএম

রাজকুমার হিরানির পরিচালনা ক্যারিয়ারের সূচনা ‘মুন্না ভাই’ সিরিজের মাধ্যমে। পর পর হিট দুই সিনেমার পর তৃতীয়টির ঘোষণা ঝুলে আছে কয়েক বছর ধরে। এবার এলো নতুনটির সুখবর।

সিনেমাটির সার্কিট চরিত্রের আরশাদ ওয়ার্শি জানালেন, চলতি বছরই শুরু হচ্ছে নতুন কিস্তির শুটিং। ইতিমধ্যে শুরু হয়েছে প্রাক-প্রস্তুতি।

বার্তা সংস্থা পিটিআই’কে তিনি জানান, ‘মুন্না ভাই থ্রি’র চিত্রনাট্যের কাজ চলছে। চলতি বছরের মাঝামাঝি বা শেষ দিকে শুটিং ফ্লোরে যাবেন অভিনেতারা।

অর্থাৎ, সঞ্জয়ের সঙ্গে আবারও পর্দা ভাগাভাগি করতে চলেছেন ‘জলি এলএলবি’ তারকা। এই উচ্ছ্বাস লুকাতে পারেননি আরশাদ।

২০০৩ সালে মুক্তি পায় ‘মুন্না ভাই এমবিবিএস’। এর সাফল্যের ধারাবাহিকতায় তিন বছর পর মুক্তি পায় ‘লাগে রাহো মুন্না ভাই’। প্রথম পর্বে সঞ্জয়ের বিপরীতে ছিলেন গ্রেসি সিং। এটি ছিল সঞ্জয়ের বাবা সুনীল দত্ত অভিনীত শেষ সিনেমা। পরের পর্বে নায়িকা হয়ে আসেন বিদ্যা বালান।

অনেক দিন ধরে ‘মুন্না ভাই থ্রি’ নিয়ে আলোচনা হচ্ছে। এমনও বলা হচ্ছে মুন্না ভাই ও সার্কিট এবার নতুন গল্প নিয়ে যুক্তরাষ্ট্রে যাবেন। সেখানে ঘটবে মজার মজার অনেক কিছু। কিন্তু গল্প নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি কোনো তরফেই আসেনি।

‘মুন্না ভাই’-এর রাজকুমার হিরানি উপহার দিয়েছে থ্রি ইডিয়টস, পিকে ও সঞ্জুর মতো আলোচিত সিনেমা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত