সরকার বিএনপিকে নির্মূলে মরিয়া: ফখরুল

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ০২:৪২ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নানা অপকৌশলের আশ্রয় নিয়ে বিএনপিকে নির্মূল করতে মরিয়া হয়ে উঠেছে। বুধবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে মিজা ফখরুল বলেন, সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন মামলায় ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ গত বুধবার আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

তিনি বলেন, জনবিচ্ছিন্ন আওয়ামী সরকার বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোকে নির্মূল করে একদলীয় দু:শাসনকে দীর্ঘায়িত করতে চায়। এ জন্য নেতাকর্মীদের বিরুদ্ধে সম্পূর্ণ উদ্ভট, মনগড়া ও ভিত্তিহীন মামলা দায়েরের মাধ্যমে তাদের কারাগারে পুরে রাখছে।  বিবৃতিতে বিএনপি মহাসচিব অবিলম্বে সাইফুল ইসলাম ফিরোজের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত