কিশোরগঞ্জের বাজিতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আশরাফউদ্দিন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার পিরিজপুর ইউনিয়নের উজানচর বিলেরপাড়ে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ভৈরবের মানিকদী দক্ষিণপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে আশরাফ দিনে মাদকের কারবার আর রাতে ডাকাতি করত। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতি নেওয়ার গোপন খবরে ওই এলাকায় নেয় পুলিশ। রাত ২টার দিকে পাঁচ-সাত ডাকাতদল তাদের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে আশরাফ নিহত হয় এবং অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি শটগান, পাঁচ রাউন্ড কার্তুজ, দুটি রামদা, ১০০ পিস ইয়াবা ও ১৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
ভৈরব থানার ওসি মো. মুখলেছুর রহমান জানান, আশরাফের বিরুদ্ধে ভৈরব থানায় একাধিক ডাকাতি ও মাদকের মামলা রয়েছে।
