ক্ষুদ্র ও মাঝারি ঋণ বিতরণে প্রবৃদ্ধি

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১২:৫২ এএম

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে বাড়ছে ঋণ চাহিদা। নতুন উদ্যোক্তা, গৃহ নির্মাণ, নারী ও গ্রামীণ জনগণের মধ্যে ক্ষুদ্রঋণের চাহিদা ও বিতরণ দুটোই বেড়েছে চলতি অর্থবছরের প্রথম এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর)। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, অর্থবছরের প্রথম প্রান্তিকে ৩৬ হাজার ৯১৩ কোটি টাকার ঋণ দিয়েছে ব্যাংকগুলো। এক্ষেত্রে গ্রাহক সংখ্যা ছিল ১ লাখ ৬৫ হাজার ৪১১  কোটি।

এছাড়া গত বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ৫ লাখ ১২ হাজার ৫৪০ গ্রাহকের মাঝে ১ লাখ ১৫ হাজার ৬৫৪ কোটি টাকা ক্ষুদ্র ও মাঝারি ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো।

একই বছরের জুন পর্যন্ত যা ছিল ৭৭ হাজার ৫১৫ কোটি টাকা। সুতরাং সার্বিকভাবে বেড়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ঋণ বিতরণ।

গত বছরের প্রথম ৯ মাসে সার্বিক ঋণ বিতরণে প্রবৃদ্ধি হলেও গত প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) তুলনায় জুলাই-সেপ্টেম্বর সময়ে কমেছে এসএমই ঋণ বিতরণের পরিমাণ। এপ্রিল-জুন প্রান্তিকে ২ লাখ ১৫ হাজার ৮৩৮ গ্রাহকের মধ্যে ৪১ হাজার ১২৮ কোটি টাকার এসএমই ঋণ বিতরণ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত