সপ্তাহ খানেক আগে জনপ্রিয় মডেল ও চিত্রনায়ক নিরব দুই সুন্দরীকে বগলদাবা করে দাঁড়িয়েছিলেন ক্যামেরার সামনে। না কোনো সিনেমা বা নাটকের শুটিংয়ে নয়, স্রেফ ফ্যাশন হাউসের মডেল হয়ে। নিরবের সঙ্গে এই ফটোশুটে ছিলেন লাক্স তারকা মিম মানতাসা ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী।
এই তিন তারকা সেদিন হাজির হয়েছিলেন ‘ব্র্যান্ড হাউস’নামের নতুন একটি ফ্যাশন হাউসের ফটোশুটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ফটোশুটের ছবি ভেসে এলে তাদের তিনজনের একত্রে হওয়াকে নিয়ে বেশ হাকডাক পড়ে যায়। ব্রান্ড হাউসের নানা ডিজাইনের পোশাকে হাজির হয়েছিলেন তারা।
এদিকে ১৮ জানুয়ারি ব্রান্ড হাউসের যাত্রা শুরু হবে। বসুন্ধরা সিটিতে এ দিন বিকেলে হাউসটির উদ্বোধন করা হবে। দেশ রূপান্তরকে নিরব বলেন, ‘আমি, মানতাসা ও ঐশী ব্রান্ড হাউসের সঙ্গে কাজ করছি। ঐশীর এটা প্রথম কাজ ছিল। ভালো লাগছে, প্রতিষ্ঠানটি শিগগিরই যাত্রা শুরু করতে যাচ্ছে। আমরা এর জন্য অপেক্ষা করছি।‘
উল্লেখ্য গুলশান, বনানী, উত্তরা, পুরাণ ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যান্ড হাউজের শো রুম চালু হবে।
