পরিবেশের অন্যতম ও প্রধান উপাদান হলো বায়ু বা বাতাস। যা ছাড়া প্রাণিজগৎ এক মুহূর্তও বাঁচতে পারে না। সে বাতাস আজ শুধু দূষিত নয়, জীবনহানির মতো ভয়াবহ কারণ। যেটি জীবন বাঁচায়, সেটি আজ জীবনহানির অন্যতম কারণে পরিণত হয়েছে। বাংলাদেশে পরিবেশ সমীক্ষা-শীর্ষক প্রতিবেদনে বলা হয়, অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নের ফলে বাংলাদেশের পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। এক জরিপে দেখা গেছে, ঢাকার চারপাশে প্রায় হাজার খানেক ইটভাটা প্রতি বছরের নভেম্বর থেকে চালু হয়। সেগুলো এই বায়ুদূষণের জন্য ৫৮ শতাংশ দায়ী। এর বাইরে রোড ও সয়েল ডাস্টের জন্য ১৮ শতাংশ, যানবাহন ১০ শতাংশ, জৈববস্তু পোড়ানো ৮ শতাংশ ও অন্যান্য ৬ শতাংশ রয়েছে।
পরিকল্পনার অভাবে বাংলাদেশে বায়ুদূষণের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে। সমন্বিত উদ্যোগ থাকলে বায়ুদূষণ সহনীয় মাত্রায় আনা সম্ভব। বায়ুদূষণ ভবিষ্যৎ মৃত্যুর সবচেয়ে বড় কারণ হিসেবে দাঁড়াবে। মানুষই বায়ুদূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী। তাই মানুষকেই এগিয়ে আসতে হবে বায়ুদূষণ কমিয়ে আগামী দিনের মানুষের জন্য পৃথিবীকে বাসযোগ্য করে যাওয়া।
এ টি এম মোসলেহ উদ্দিন জাবেদ
সহকারী মহাব্যবস্থাপক, এম আই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড
