নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব ২০১৯

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১২:০৮ এএম

‘ঐতিহ্যের ধারায় রবীন্দ্রনাথ-সেলিম আল দীন, গ্রহণ শেষে বাঙলা নাট্যের আসে নতুন দিন’ স্লোগানে নাট্যাচার্য সেলিম আল দীনের ১১তম প্রয়াণবার্ষিকী স্মরণে নাট্যসংগঠন স্বপ্নদল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গত ১০ থেকে আগামী ১৫ জানুয়ারি আয়োজন করছে ছয় দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব-২০১৯’। উৎসবের প্রথম পর্ব চার দিনব্যাপী ‘রবীন্দ্রনাথ-সেলিম আল দীনের নাট্যদর্শন ও বাঙলা নাট্যরীতি’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে ১০ জানুয়ারি। এ কর্মশালায় অংশগ্রহণ করছেন ৩৫ প্রশিক্ষণার্থী। কর্মশালার প্রধান প্রশিক্ষক জাহিদ রিপন এবং বিশেষ অতিথি

প্রশিক্ষক হিসেবে থাকছেন নাট্যাচার্যের আজন্ম শিল্পসঙ্গী নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ। ১৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটারে রয়েছে স্বপ্নদল প্রযোজনা, জাহিদ রিপনের নির্দেশনায় নাট্যাচার্য সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি ‘হরগজ’-এর মঞ্চায়ন। উৎসবের সমাপনী দিনে ১৫ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটারে থাকছে স্বপ্নদল প্রযোজনা জাহিদ রিপনের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের অমর কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র প্রদর্শনী।

প্রসঙ্গত, স্বপ্নদলের ‘হরগজ’ এবং ‘চিত্রাঙ্গদা’ দুটি প্রযোজনাই ঐতিহ্যের ধারায় রবীন্দ্রনাথ-সেলিম আল দীন উদ্ভাবিত আধুনিক ‘বাঙলা নাট্যরীতি’তে নির্মিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত