অনলাইন ট্রাক বুকিং প্লাটফর্ম ট্রাকলোডের মাধ্যমে সারা দেশে পণ্য পরিবহনে ট্রাক বা পিকআপ ভাড়ার পেমেন্ট এখন থেকে দেওয়া যাবে বিকাশে। মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানটির সঙ্গে ট্রাকলোডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর এবং ট্রাকলোডের ব্যবস্থাপনা পরিচালক তাইসির হোসেন সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত চুক্তি হস্তান্তর করেন।বিকাশের হেড অব এম কমার্স মাহবুব সোবহান, অ্যাকাউন্টস ম্যানেজার সৈয়দ নাইম আহমেদ এবং ট্রাকলোডের চেয়ারম্যান নাফিস খন্দকার, ডিরেক্টর সোহানা রউফ চৌধুরী এবং মোহাম্মদ জাবিদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
এই চুক্তির ফলে ট্রাকলোডের গ্রাহকরা সহজে, দ্রুততার সঙ্গে, নিরাপদে, যেকোনো সময় যেকোনো স্থান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। পেমেন্টের জন্য গ্রাহকদের শুধু নগদ টাকার ওপর নির্ভর করতে হবে না। বিজ্ঞপ্তি
