প্রাক-প্রাথমিকে ভর্তির বয়স হবে ৪

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ০২:৫৭ এএম

প্রাক-প্রাথমিক শ্রেণিতে ভর্তির জন্য শিশুদের বয়সসীমা পাঁচ বছর থেকে কমিয়ে চারে আনা হচ্ছে। এ লক্ষ্যে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন। গতকাল রবিবার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

সচিব বলেন, এরই মধ্যে সরকার সবার জন্য শিক্ষা দিতে পেরেছে। মানসম্মত শিক্ষা অর্জন করা এখন সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্য নিশ্চিত করতে হলে দুর্নীতিমুক্ত শিক্ষাক্ষেত্র তৈরি করতে হবে। দুর্নীতিকে শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে। শিক্ষকদের বেতন বৈষম্য অচিরেই নিরসন করা হবে। শিগগিরই দীর্ঘদিনের কাক্সিক্ষত নতুন নিয়োগবিধি প্রণয়ন করা হবে। এ বছর আরও ২০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এই অনুষ্ঠানে নতুন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনকে অধিদপ্তরের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত