এবার এই পুরস্কার লাভ করেছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মুনতাসির আকাশ। ঘাসের ওপর নির্ভরশীল পাখিদের নিয়ে তার গবেষণা প্রবন্ধের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। তার গবেষণা প্রবন্ধের মাধ্যমে জানা গেছে, আমাদের দেশে দ্রুত বাড়ি তৈরি করা সম্ভব, পুকুর কাটা যায় ইত্যাদি নানা কারণে ছোট ছোট পতিত ঘাস জমি নির্মূল হয়ে যাচ্ছে। অথচ এই ঘেসো জমিতে ৭০ প্রজাতির পাখি নির্ভরশীল। সেগুলোর মধ্যে ৩০ প্রজাতির পাখি পুরোপুরিভাবে এই জমির ওপর নির্ভর করে বেঁচে থাকে। এই জমিগুলো না থাকলে পাখিগুলোও বিলুপ্ত হয়ে যাবে। আবার অপ্রয়োজনীয় ঘাস পুড়ে ফেলার ফলে পাখি আবাসের সংকটে পড়ে। শীতকালে গ্রামেগঞ্জে অপ্রয়োজনীয় ঘাস পুড়ে ফেলায় পাখিদের বিপন্নতা তৈরি হয়। এই ঘাসগুলো একেবারে না কেটে আস্তে আস্তে কাটলে অন্য জায়গায় তারা আবাস গড়ার সুযোগ পাবে ও বেঁচে থাকবে। তাছাড়া এমনও ঘাস আছে, যেগুলো গবাদি পশু খায় না, কিন্তু পাখিদের খাদ্য। যেমন স্যাকারাম নামের ঘাস খায় পাখি। ফলে এই ঘাসগুলোও প্রকৃতিতে থাকতে হবে, কাটলে চলবে না।
×
