বারবিকিউ চিকেন সালাদ

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১১:২৩ এএম

রাতে বা দিনের পার্টিতে খাবারের অনুষঙ্গ হিসেবে সালাদ তো থাকবেই। বিভিন্ন ফল বা সবজির সালাদ খাবারের পাতে দেখে অভ্যস্ত। এবার ভিন্ন কিছু সালাদ রেসিপি শিখে নেওয়া যাক। বারবিকিউ চিকেন সালাদ।

এই সালাদ তৈরিতে যা যা লাগবে-

২৫০ গ্রাম চিকেন (বুকের মাংস)

একটি ছোট আঁটি কচি লেটুস পাতা

২০০ গ্রাম সেদ্ধ এবং প্রক্রিয়াজাত মিষ্টি ভুট্টা

১/৩ কাপ বারবিকিউ সস

১টি ছোট টমেটো কুচি

১/৮ কাপ মেয়নিজ

১/৩ কাপ কাটা ধনেপাতা

তৈরি প্রণালি:

১. মুরগির মাংসটি ৮-১০ মিনিট গ্রিল বা বারবিকিউ করে নিন। নামিয়ে ঠান্ডা করে নিন এবং আধা ইঞ্চি টুকরো করে কেটে নিন।

২. মুরগির মাংস চার ভাগের তিন ভাগ বারবিকিউ সস মাখিয়ে এক পাশে রেখে দিন।

৩. বাকি বারবিকিউ সস মেয়নিজের সঙ্গে মিশিয়ে নিন।

৪. কিছু লেটুস পাতা পরিবেশন প্লেটে রেখে দিন।

৫. এর ওপর কাটা টমেটো, ধনে পাতা, ভুট্টা ছড়িয়ে দিন।  

৬. সবার উপরে বারবিকিউ চিকেন ঢেলে দিন।

পরিবেশনের জন্য প্রস্তুত বারবিকিউ চিকেন সালাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত