ভাই-বোন নিয়ে ঝগড়া শহীদ-অর্জুনের

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ০৪:০৭ পিএম

না, মুখোমুখি ঝগড়া হয়নি শহীদ কাপুর ও অর্জুন কাপুরের। কিন্তু, বাস্তবে হতেই বা কতক্ষণ?

জি নিউজ দিল সেই খবর। সেলিব্রিটি শো ‘কফি উইথ করণ’-এ কিছুদিন আগে বোন জাহ্নবী কাপুরের সঙ্গে হাজির হয়েছিলেন অর্জুন। তিনি বলেন, শহীদ কাপুরের ভাই ঈশান খাট্টার প্রায়ই জাহ্নবীর আশপাশে ঘোরাফেরা করেন।

করণের অনুষ্ঠানে বিষয়টি নিয়ে হাসাহাসি হলেও শহীদ ভালোভাবে নেননি। এ বক্তব্যের জোরালো প্রতিবাদ করেন।

বোঝাই যাচ্ছে, বনি কাপুরের ছেলে অর্জুন কাপুরের মন্তব্য নিয়ে জল্পনা ছড়িয়েছে। তা নিয়ে দুই কাপুর খানদানে ঝগড়া গড়ানোর আশঙ্কা করছেন কেউ কেউ।

এদিকে সম্প্রতি ‘কফি উইথ করণ’-এ হাজির হন শহীদ কাপুর ও ঈশান খাট্টার। করণের অনুষ্ঠানে ভাইয়ের সঙ্গে বসে জমিয়ে আড্ডা দিলেও, অর্জুন কাপুরের মন্তব্য নিয়ে ক্ষেপে যান।

শহীদ বলেন, অর্জুন কীভাবে ওই ধরনের মন্তব্য করেন? ঈশান কখনো জাহ্নবীর আশপাশে ঘোরাফেরা করে না। সবকিছু না জেনেবুঝে অর্জুন কেন ওই ধরনের মন্তব্য করছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন।

image

ঈশানের সঙ্গে ‘ধাড়াক’ সিনেমায় অভিনয় করে বলিউডে অভিষেক হয় প্রয়াত শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুরের।

শুটিং চলাকালে তাদের মাঝে প্রেমের গুঞ্জনও ছড়ায়। আর সিনেমাটি ভালো ব্যবসা করেছে, জাহ্নবী ও ঈশানকে দিয়েছে বলিউডে শক্ত ভিত্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত