ঝালকাঠির ১৪ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক সৌরবিদ্যুতের আলোয় আলোকিত হবে। মহাসড়ক আলোকিত প্রকল্পের আওতায় গতকাল বুধবার সকাল ১১টার দিকে নলছিটি উপজেলার রায়পুর এলাকায় সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন ঝালকাঠি-২ আসনের এমপি ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ২০টি সৌরবিদ্যুৎ প্যানেল জেলার কালিজিরা সেতু থেকে ঝালকাঠি পৌর এলাকা পর্যন্ত সড়কের দুপাশে স্থাপন করা হবে। দিনে স্বয়ংক্রিয়ভাবে লাইট বন্ধ হয়ে যাবে এবং রাতে তা জ্বলতে থাকবে। প্রতিটি সোলার প্যানেলের জন্য ব্যয় হবে ৫৬ হাজার ৪০৯ টাকা।
ভিত্তিফলক অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাহার মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
