শ্রমিক বিক্ষোভ সাভার আশুলিয়ায় গ্রেপ্তার ৪৪

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ০২:৩৩ এএম

মজুরিকাঠামো নিয়ে পোশাকশ্রমিকদের বিক্ষোভের ঘটনায় শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১২ মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।

গতকাল বুধবার বিকেলে আশুলিয়ার জামগড়ায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে শুধু অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। কোনো নিরীহ শ্রমিক হয়রানি ও ছাঁটাইয়ের শিকার হবে না।  তিনি

আরও বলেন, ‘দেশীয় ও আন্তর্জাতিক একটি মহল শ্রমিক আন্দোলনের সুযোগকে কাজে লাগিয়ে গার্মেন্টশিল্প ধ্বংস করার চেষ্টা করছে। তারা ইন্ধন দিয়ে আন্দোলন আরও বড় এবং ধ্বংসাত্মক পর্যায়ে নিয়ে যেতে চায়।’

আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক সানা শামিনুর রহমান বলেন, একটি গোষ্ঠী শ্রমিকদের আন্দোলন উসকে দেওয়ার চেষ্টা করেছিল। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, আশুলিয়ায় থানার ওসি শেখ রিজাউল হক, পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত