প্লাস্টিক পণ্যের মান উন্নত হচ্ছে : শিল্পমন্ত্রী

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১২:১৩ এএম

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, দেশের উৎপাদিত প্লাস্টিক পণ্যের গুণগতমান উন্নত হচ্ছে। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুসারে প্লাস্টিক পণ্যের উৎপাদন বাড়াতে হবে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে ১৪তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা-২০১৯-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। বিপিজিএমইএর সভাপতি মো. জসিম উদ্দীন অনুষ্ঠানে সভাপতিত্বে করেন।

শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের প্লাস্টিক খাতকে আন্তর্জাতিক মানের ও পরিবেশবান্ধব পরিণত করা হবে। মেলার মাধ্যমে স্থানীয় প্লাস্টিক শিল্পগুলো আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ পাবে এবং বিদেশে নতুন বাজার সৃষ্টি হবে। এর আগে শিল্পমন্ত্রী বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ১৪তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা-২০১৯-এর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত