বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন-এর নিম্নবর্ণিত শূন্য পদ পূরণের নিমিত্ত জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী বাংলাদেশের প্রকৃত এবং স্থায়ী নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ২০টি পদে সর্বমোট ৫৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম ও সংখ্যা:
ম্যানেজার (মৎস্য অবতরণ ও বাজারজাতকরণ প্রকল্প)- ১টি
অর্থ বিশ্লেষক- ১টি
জন-সংযোগ অফিসার- ১টি
একান্ত সচিব- ১টি
সহকারী পরিকল্পনা অফিসার- ১টি
ফিস প্রসেসিং টেকনোলজিস্ট- ১টি
প্রকৌশলী (মেকানিক্যাল/রক্ষণাবেক্ষণ/ইলেকট্রিক্যাল/রেফ্রিজারেশন)- ৫টি
দ্বিতীয় প্রকৌশলী- ১টি
তৃতীয় প্রকৌশলী- ২টি
রপ্তানি অফিসার- ১টি
নিরাপত্তা অফিসার- ১টি
অডিটর- ১টি
স্টোর কিপার- ৩টি
উচ্চমান সহাকারী- ১০টি
ক্যাশিয়ার- ৩টি
সহাকারী হিসাব রক্ষক- ৫টি
ওয়েল্ডার- ২টি
ড্রাফটসম্যান- ১টি
টালী সহকারী- ২টি
অপারেটর-১০টি
আবেদনের শেষসীমা: ১৭ ফেব্রুয়ারি, ২০১৯
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের ওয়েবসাইট (www.bfdc.gov.bd) থেকে আবেদন ফরম সংগ্রহ ও পূরণ করে নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে। আবেদন পত্রের সঙ্গে সদ্য তোলা চার কপি রঙিন ছবি, শিক্ষাজীবনের সব সনদপত্র ও অন্যান্য কাগজপত্র সংযুক্ত করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
সচিব, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, বিএফডিসি ভবন, ২৩-২৪, কারওয়ান বাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫
