ভেনাসকে হারিয়ে সেরেনার প্রতিপক্ষ হালেপ

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ০৭:৪২ পিএম

অস্ট্রেলিয়ান ওপেনে জয়ের ধারা ধরে রেখেছেন সিমনা হালেপ। যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামসকে সরাসরি সেটে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছেন রোমানিয়ার এই খেলোয়াড়।

মেলবোর্নে শনিবার নারীদের এককে চতুর্থ রাউন্ডে ভেনাসকে ৬-২, ৬-৩ গেমে হারান হালেপ। তবে ‘উইলিয়ামস’ বাধা থেকে মুক্তি পাচ্ছেন না বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই খেলোয়াড়। শেষ ষোলোয় ভেনাসের ছোট বোন প্রতিযোগিতাটির সাতবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসের মুখোমুখি হতে হবে ২৭ বছর বয়সী এই খেলোয়াড়কে।

ছন্দ ধরে এগুচ্ছেন ১৬তম বাছাই সেরেনা। চতুর্থ রাউন্ডে ইউক্রেনের ১৮ বছর বয়সী ডায়ানা ইয়াত্রেমস্কাকে ৬-২, ৬-১ গেমে হারান ২৩টি গ্র্যান্ড স্ল্যামজয়ী এই খেলোয়াড়।

কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে ৩৭ বছর বয়সী সেরেনার মুখোমুখি হতে ভয় পাচ্ছেন না বলে জানালেন হালেপ।

“এটা কঠিন একটা চ্যালেঞ্জ হবে। তবে আমি এটার মুখোমুখি হতে প্রস্তুত।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত