সিলেটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১২:০৪ এএম

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে কেন্দ্রটি। গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের কর্মকর্তা মো. রফি জানান, রাত সাড়ে ১২টার দিকে বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মূল উৎপাদন কেন্দ্রটি আগুন থেকে রক্ষা পেয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করা হচ্ছে।

বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার দে জানান, আগুনে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্টোররুমের পাশে রক্ষিত প্রায় লাখ টাকার কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত