ঘরের মাঠে ইংল্যান্ড য্বুদলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উইকেটরক্ষক ব্যাটসম্যান আকবর আলিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আরও পাঁচ জনকে। সব শেষ শ্রীলঙ্কা সফরে দলকে নেতৃত্ব দেওয়া টপ অর্ডার ব্যাটসম্যান তৌহিদ হৃদয় দলে নেই। তবে বাদপড়া নয়, জানা গেছে বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে খেলা এই ক্রিকেটারকে ছাড়েনি তার ফ্র্যাঞ্চাইজি। ২৭ জানুয়ারি শেখ কামল ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র যুব টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। একই মাঠে ২৯ জানুয়ারি , ৩১ জানুয়ারি এবং ২ ফেব্রুয়ারি হবে ৩টি যুব ওয়ানডে। এর পর চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে হবে দুটি চার দিনের ম্যাচ (যুব টেস্ট)। প্রথমটি ৭-১০ ফেব্রুয়ারি এবং দ্বিতীয়টি ১৫-১৮ ফেব্রুয়ারি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : আকবর আলী (অধিনায়ক), মোহাম্মদ প্রান্তিক নওরোজ, তানজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসেন, মাহমুদুল হাসান, অমিত হাসান, শামিম হোসেন (সহ অধিনায়ক), সাহাদাত হোসেন, রাকিবুল হাসান, আশরাফুল ইসলাম সিয়াম, মোহাম্মদ রিশাদ হোসেন, রাহুল আহমেদ, মোহাম্মদ শাহীন আলম, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব। স্ট্যান্ড বাই : সাজিদ হোসেন সিয়াম, মিনহাজুর রহমান, মুজাক্কির হোসেন, আসাদউল্লাহ হিল গালিব, ফজলে রাব্বি।
