মিরসরাই শিল্প জোনে ৬৪টি শিল্পপ্রতিষ্ঠানকে ৫ হাজার একর জমি দিয়ে বিনিয়োগের অনুমোদন দিয়েছে সরকার। এসব প্রতিষ্ঠান ৮২০ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগ করবে।
প্রতিষ্ঠানগুলো এলপিজি প্লান্ট, বোর্ড মিল, টেক্সটাইল, ব্যাটারি, চামড়া, স্টিল প্ল্যান্ট, অটোমোবাইলস, ফার্মাসিউটিক্যালস, ফেব্রিকেটেড স্টিল, তৈরি পোশাকসহ বিভিন্ন ধরনের শিল্প স্থাপন করবে। এতে কয়েক লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্র্তৃপক্ষ (বেজা)।
বেজা’র তথ্য অনুযায়ী, অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বসুন্ধরা ইজেড লিমিটেড ও পিএইচপি স্টিল ওয়ার্কস লিমিটেড সর্বোচ্চ ৫০০ একর করে জমি বরাদ্দ পেয়েছে। বিএসআরএম স্টিল মিলস ১৪০ একর, এসিআই ১০০ একর, ম্যাংগো টেলি-সার্ভিসেস ১০০ একর ও মেট্রো নিটিং অ্যান্ড ডায়িং মিলস ১০০ একর জমি বরাদ্দ পেয়েছে।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ম্যাকডোনাল্ড স্টিল বিল্ডিং প্রোডাক্ট ৭০ একর, রুরাল পাওয়ার কোম্পানি, ফখরুদ্দিন টেক্সটাইল ৫০ একর করে ও যমুনা স্পেসটেক জেভি ৪০ একর জমি পেয়েছে।
৩০ একর করে জমি পেয়েছে র্যাকুয়েফ অ্যাপারেলস ওয়াশিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি, আমান স্পিনিং মিলস, বার্জার পেইন্টস বাংলাদেশ ও হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ফোয়ান ইন্টারন্যাশনাল, গ্যাস ওয়ান ২৫ একর করে, এশিয়ান পেইন্টস, ওভারসিজ মার্কেটিং করপোরেশন, নাফা অ্যাপারেলস, ওয়েল কম্পোজিট নিট ২০ একর করে জমি বরাদ্দ পেয়েছে। ১৬ একর জমি পেয়েছে বিপি পাওয়ারজেন।
১০ একর করে জমি পেয়েছে আরব বাংলাদেশ ফুডস, ইনটেগ্রা অ্যাপারেলস, হ্যামকো করপোরেশন, আরমান হক ডেনিমস, গ্রিন হেলথ, রেজা ফ্যাশন, রাতুলস অ্যাপারেলস, জুহানা টেক্স, আলিফ এমব্রয়ডারি ভিলেজ, আস্ট-বাংলা (জেভি) এক্সেসরিজ, জাহাঙ্গীর স্টিল মিল, মাহিন ডিজাইন ও ইউরেসিয়া ফুড প্রসেসিং।
