আজ একমঞ্চে আলী যাকের আসাদুজ্জামান নূর

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ০১:১১ এএম

বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাগরিক নাট্য সম্প্রদায়-এর ৪৬তম প্রযোজনা ‘গ্যালিলিও’। আজ এই নাটকটির পুনঃমঞ্চায়নের ৫ম প্রদর্শনী। আব্দুস সেলিম অনূদিত এবং পান্থ শাহ্রিয়ার নির্দেশিত এ নাটকে অভিনয়ে রয়েছেন আলী যাকের, আসাদুজ্জামান নূর, পান্থ শাহ্রিয়ার, রুহে তামান্না লাবণ্য, ফারহানা মিঠু, আব্দুর রশীদ, ফারুক আহমেদ, ফখরুজ্জামান চৌধুরী প্রমুখ। পোশাক পরিকল্পনা করেছেন সারা যাকের এবং সহযোগিতায় রয়েছেন নিমা রহমান। আলোক নির্দেশনায় আছেন নাসিরুল হক খোকন এবং মঞ্চ পরিকল্পনা করেছেন অপি করিম। প্রযোজনাটির নির্বাহী অধিকর্তা সারা যাকের।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত