উইন্ডোজ ফোনের ইতি ঘোষণা

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১২:২৯ এএম

প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট এবার আনুষ্ঠানিকভাবে স্মার্টফোনে উইন্ডোজ সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি উইন্ডোজ ব্যবহারকারী ফোন কোম্পানিগুলোকে বলেছে, তারা যেন তাদের ফোনকে অ্যান্ড্রয়েড বা আইওএস প্ল্যাটফরমে নেয়। কারণ, প্রতিষ্ঠানটি ফোনের জন্য উইন্ডোজ ১০-এর আর কোনো আপডেট আনছে না।

শুক্রবার মাইক্রোসফট তাদের ‘ইন্ড সাপোর্ট’ পেজে ব্যবহারকারীদের বলেছে, আগামী ১০ ডিসেম্বরের পর উইন্ডোজ ১০ আর নতুন কোনো সিকিউরিটি আপডেট আনবে না। উইন্ডোজ ১০ ওপারেটিং সিস্টেম মোবাইলে সাপোর্ট বন্ধ হচ্ছে। আমরা গ্রাহকদের অনুরোধ করছি, আপনারা অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড বা আইওএসে চলে যান। আমরা সব গ্রাহক ও ব্যবহারকারীদের খুব সম্মান করি এবং গুরুত্ব দিই।

এ জন্য মাইক্রোসফট তাদের যেসব মোবাইল অ্যাপস রয়েছে, সেগুলো যাতে অন্যান্য প্ল্যাটফরমেও কাজ করে, সেভাবেই প্রস্তুত করা হচ্ছে বলে বিবৃতিতে বলা হয়েছে।

মাইক্রোসফট জানিয়েছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কর্টানা এখন থেকে আর অ্যামাজনের অ্যালেক্সা এবং গুগল অ্যাসিসট্যান্টের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে না। এমন কথা মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেছেন বলে উদ্ধৃত করা হয়।

২০১৭ সালে নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ জানিয়েছে, মাইক্রোসফটের মোবাইল সাপোর্ট শেষ হওয়ার পর আগের স্বীকৃতি হিসেবে ৩৬ হাজার উইন্ডোজ ফোনকে আইওএসে রূপান্তর করা হয়েছে।

একসময়কার ফিনল্যান্ডভিত্তিক বিশ্বখ্যাত ফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবালের কাছে নকিয়া ফোনের স্বত্ব কিনে নিয়ে উইন্ডোজ ফোন হিসেবে বাজারে ছাড়ে মাইক্রোসফট। কিন্তু তা বাজার ধরতে ব্যর্থ হয় এবং একটা পর্যায়ে মাইক্রোসফট ফোন উৎপাদন বন্ধ করার ঘোষণা দেয়। পরে এইচএমডি গ্লোবাল চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নকিয়া ফোন বাজারে আনা শুরু করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত