লাল নেকড়ে চাঁদ

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১২:২৯ এএম

জানুয়ারি মাসের পূর্ণিমা ‘ওল্ফ মুন’ বা ‘নেকড়ে চাঁদ’ নামে পরিচিত। নেটিভ আমেরিকান ও ইউরোপিয়ানরা এই নাম রেখেছিল। বছরের এই সময়টিতে ক্ষুধার্ত নেকড়েরা খাদ্যের অভাবে গলা ছেড়ে ডাকে। চাঁদনী রাতে এই ডাক শুনে মনে হয়, যেন সেটি অন্যলোক থেকে ভেসে আসছে। আর এই জানুয়ারি মাসেই যদি ব্লাড মুন তথা চন্দ্রগ্রহণ হয়, তবে তাকে ‘সুপার ব্লাড ওল্ফ মুন’ বলা হয়। জানুয়ারি মাস বলে আজকের চন্দ্রগ্রহণটিও ‘সুপার ব্লাড ওল্ফ মুন’। শুধু ধর্মীয় নয়, এই চন্দ্রগ্রহণকে ঘিরে পৃথিবীজুড়ে প্রচলিত আছে নানা মত আর ভীতি। যদিও মুক্তমনের মানুষরা খুব আগ্রহ নিয়েই উপভোগ করে এমন মহাজাগতিক ঘটনাকে। ২০২১ সালের ২৬ মে’র আগে এটাই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই দশকের সর্বশেষ চন্দ্রগ্রহণ নিয়ে লিখেছেন পরাগ মাঝি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত