ঝুমা বৌদিকে মনে আছে তো? কলকাতার সাড়া জাগানো ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’র দ্বিতীয় সিজনের ঝুমা বৌদি, ওরফে অন্তরা বিশ্বাস। যদিও মোনালিসা নামেই তার পরিচিতি বেশি। হিন্দি ধারাবাহিকেও কাজ করছেন তিনি। তবে এর মধ্যেই শ্রীলঙ্কায় ছুটি কাটাতে গেলেন নায়িকা। এক সুদর্শন পুরুষের সঙ্গে বেশ অন্তরঙ্গ ছবি এরইমধ্যে ইন্সটাগ্রামে পোস্ট করেছেন তিনি। তাতেই ভক্তদের চক্ষু চড়কগাছ! প্রিয় নায়িকাকে এমন প্রেমে মজে থাকতে দেখে অনেকেই ঈর্ষান্বিত হচ্ছেন বৈকি!তবে মোনালিসার পাশের সুদর্শন আর কেউ নন, তিনি তার স্বামী ভিক্রান্ত সিংহ রাজপুত। স্বামী সঙ্গেই দ্বিতীয় বিবাহবার্ষিকী পালনের উদ্দেশে নায়িকার এই শ্রীলঙ্কা ভ্রমণ। বিবাহবার্ষিকী সেলিব্রেশনে জমিয়ে মজা করছেন মোনালিসা। ‘বিগ বস ১০’-এ অংশ নিয়েছিলেন মোনালিসা এবং ভিক্রান্ত। বিয়ের আগে থেকেই লিভ-টুগেদার করতেন তারা। শো-চলাকালীনই বিয়ে করেন এই জুটি। এ ধরনের বিয়ে আরও হয়েছে। কিন্তু এই জুটির বিয়ে সফল। এখনো পর্যন্ত তাদের দাম্পত্যে কোনো সমস্যা নেই। আদতে মোনালিসা কলকাতার মেয়ে। বেশ কিছু বাংলা ছবিতে কাজ করেছেন তিনি। তবে ভোজপুরী ইন্ডাস্ট্রিতে তিনি অনেক বেশি সাফল্য পান। ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’র দ্বিতীয় সিজন দিয়ে ফের বাংলায় কামব্যাক করেছিলেন তিনি।
×
