ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় নতুন ডিজাইনের ফার্নিচার প্রদর্শন করছে রিগ্যাল। মেলায় রিগ্যাল নান্দনিক ডিজাইনের দেড় শতাধিক ফার্নিচার প্রদর্শন করেছে। পণ্যভেদে এসব ফার্নিচারে দেওয়া হচ্ছে নানা ছাড় ও অফার।
মেলায় রিগ্যাল ফার্নিচার ক্রেতাদের জন্য প্রতিদিন র্যাফল ড্রয়ের ব্যবস্থা করছে। সর্বনি¤œ পাঁচ হাজার টাকার পণ্য কিনলে র্যাফল ড্রয়ের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন ঢাকা-কক্সবাজার-ঢাকা তিনদিন দুই রাত ক্যাপল ট্যুর, গোল্ড রিং এবং ড্রেসিং টেবিল। এ ছাড়া সব পণ্যে থাকছে ৫-২০ শতাংশ পর্যন্ত ছাড়।
মেলায় ১১ নম্বর প্যাভিলিয়নটি রিগ্যালের। প্রতিষ্ঠানের বিপণন বিভাগের প্রধান দেবাশীষ সরকার বলেন, ‘ক্রেতাদের পছন্দ বিবেচনায় রেখে আমরা ডিজাইন ও নকশায় বৈচিত্র্য এনেছি। এবারের মেলায় আমরা ১০৩টি নতুন পণ্য প্রদর্শন করছি। তবে ক্রেতারা চাইলে সারা দেশে রিগ্যাল এম্পোরিয়াম ও রিগ্যাল এক্সক্লুসিভ শোরুমে থেকেও শুধু ছাড়ে পছন্দের ফার্নিচারটি কিনতে পারবেন।’
তিনি আরও জানান, ‘রিগ্যাল ফার্নিচারে রয়েছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি। এছাড়া মেলা থেকে সর্বনি¤œ ১০ হাজার টাকার পণ্য কিনলে থাকছে সারা দেশে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা। বিজ্ঞপ্তি
