ফ্রিজের কম্প্রেসারে ১২ বছরের গ্যারান্টি ঘোষণা করল ওয়ালটন। আগে এই সুবিধাটি ছিল ১০ বছরের জন্য।
রাজধানীতে শনিবার ওয়ালটন করপোরেট কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত ডিক্লারেশন প্রোগ্রামে ফ্রিজ কম্প্রেসারে ১২ বছরের গ্যারান্টি সুবিধার ঘোষণা দেওয়া হয়। গ্রাহকদের জন্য এই সুবিধা গতকাল রবিবার থেকে সারা দেশে কার্যকর হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ডিক্লারেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, নজরুল ইসলাম সরকার, মো. হুমায়ুন কবীর ও মোহাম্মদ রায়হান, অপারেটিভ ডিরেক্টর মো. কামরুজ্জামান ও ফিরোজ আলম প্রমুখ। বিজ্ঞপ্তি
