হালেপকে হারিয়ে কোয়ার্টারে সেরেনা

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ০৯:৫৯ পিএম

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পা দিয়েছেন সেরেনা উইলিয়ামস। সোমবার শেষ ষোলোতে নম্বর ওয়ান তারকা সিমোনা হালেপকে হারিয়েছেন ২৩টি গ্ল্যান্ড স্ল্যামের মালিক সেরেনা।

মেলবোর্ন পার্কের রেড লেভার অ্যারেনায় হালেপকে ৬-১, ৪-৬ ও ৬-৪ সেটে হারান সেরেনা।

মার্গারেট কোর্টের ২৪ গ্ল্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করার লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে পা দিয়েছিলেন আমেরিকান তারকা। ২৩ বারের গ্ল্যান্ড স্ল্যাম জয়ী সেরেনার জন্য শেষ ষোলোর ম্যাচটি ফাইনালের চেয়েও কম ছিল না।

যদিও নম্বর ওয়ান তারকা হালেপের বিপক্ষে তার রেকর্ড মোটেও খারাপ ছিল না। এর আগে দুজনের মোট নয় বারের দেখায় মাত্র একবারই হেরেছিলেন সেরেনা।

হালেপকে প্রথম সেটে মাত্র ২০ মিনিটেই হারিয়ে দেন সেরেনা। তবে ২৭ বছর বয়সী রোমানিয়া তারকা হালেপ ঘুরে দাঁড়ান দ্বিতীয় সেটে। আর তৃতীয় সেট দাপটের সঙ্গে জিতে কোয়ার্টারে পা দেন সেরেনা।

শেষ আটে সেরেনার প্রতিপক্ষ চেক রিপাবলিকের কারোলিনা প্লিসকোভার। স্পেনের গার্বিন মুগুরুসাকে হারিয়ে শেষ আটে উঠেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত