ঢাকা উত্তর মেয়র পদে ভোট ২৮ ফেব্রুয়ারি

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ০২:১৬ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। একই দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচনও হবে। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের সভা শেষে সচিব হেলালুদ্দীন আহমদ জানান, এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ জানুয়ারি, বাছাই ২ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ফেব্রুয়ারি।

আনিসুল হকের মৃত্যুতে ডিএনসিসির মেয়র পদ শূন্য হয় ২০১৭ সালের নভেম্বরে। পরে হাইকোর্টের আদেশে এ নির্বাচন স্থগিত হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, এই সিটিতে নতুন তফসিলে উপনির্বাচন হচ্ছে। এজন্য আবার নতুন করে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। মেয়র পদের মেয়াদ হবে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত। আর দুই সিটিতে নতুন করে যুক্ত ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের মেয়াদ হবে সিটি করপোরেশনের মেয়াদ পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত