ইউএস-বাংলার ব্যাংককের টিকিটে হোটেল ফ্রি

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ০১:২৯ এএম

ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ইউএস-বাংলার দুটো টিকিট কিনলেই ক্রেতা পাচ্ছেন দুই রাত হোটেলে ফ্রি থাকার সুযোগ। ব্যাংকক ভ্রমণকে আরও আকর্ষণীয় করার জন্য এই অফার দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা।

সাময়িক বিরতির পর ৫ ফেব্রুয়ারি থেকে পুনরায় ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করছে ইউএস-বাংলা। অফারটি শর্তসাপেক্ষে এবং আগে এলে আগে পাওয়ার ভিত্তিতে ২০ হাজার ৫০০ টাকায় প্রতিজনের জন্য ঢাকা-ব্যাংকক-ঢাকা রিটার্ন টিকিটের সঙ্গে থাকছে দুই রাত একদম ফ্রি হোটেলে থাকার সুযোগ। অফারটি কমপক্ষে দুইজনের জন্য প্রযোজ্য। ভাড়ায় সবরকম ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত। প্রতি সপ্তাহের রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে ব্যাংককের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট। ব্যাংককের স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বিমানটি।

পুনরায় ব্যাংকক থেকে স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিকেল ৪টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবেÑ ১৩৬০৫ অথবা ০৯৬৬৬৭১৩৬০৫ কিংবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত