সেমি-ফাইনালের প্রথম লেগে বিশাল জয়ে লিগ কাপের ফাইনাল প্রায় নিশ্চিত করে রেখেছিল ম্যানচেস্টার সিটি। সের্হিও আগুয়েরোর একমাত্র গোলে জয়োল্লাসে ফিরতি লেগেও। বার্টন অ্যালবিয়নকে উড়িয়ে প্রতিযোগিতাটির ফাইনাল নিশ্চিত করল বর্তমান চ্যাম্পিয়নরা।
বুধবার রাতে লিগ কাপের শেষ চারের ফিরতি লেগে বার্টনের মাঠে ১-০ গোলের জয় পায় সিটি। ২৬তম মিনিটে একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরো।
এর আগে নিজেদের মাঠে প্রথম লেগে বার্টনের বিপক্ষে ৯-০ গোলের জয় পায় সিটি। দুই লেগ মিলিয়ে সেমি-ফাইনালে দলটির জয় দাঁড়িয়েছে ১০-০ গোলের!
ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ হবে চেলসি বা টটেনহ্যাম হটস্পার।
এর মধ্যে ফাইনালের টিকিট পাওয়ার পথে অনেকটা এগিয়ে টটেনহ্যাম। সেমি-ফাইনালের প্রথম লেগে চেলসিকে ১-০ গোলে জয় পেয়েছে তারা। বৃহস্পতিবার রাতে ফিরতি লেগে মুখোমুখি হবে দল দুটি।
