অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জাপানের ওসাকা

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ০১:৪৫ পিএম

কারোলিনা প্লিসকোভা, যিনি কোয়ার্টার-ফাইনালে বিদায় করে দিয়েছেন তারকা সেরেনা উইলিয়ামকে। সেই কঠিন বাধা পেরিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল নিশ্চিত করলেন জাপানের তরুণী নওমি ওসাকা।

মেলবোর্নে রড লেভার অ্যারেনায় বুধবার মেয়েদের সেমি-ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে সপ্তম বাছাই চেক প্রজাতন্ত্রের প্লিসকোভাকে ৬-২, ৪-৬, ৬-৪ গেমে হারান চতুর্থ বাছাই ওসাকা।

এই নিয়ে টানা দুটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে ফাইনাল খেলতে যাচ্ছেন ওসাকা। সবশেষ ইউএস ওপেনে সেরেনাকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন উদীয়মান এই খেলোয়াড়।

রড লেভার অ্যারেনায় এদিন সূর্যের উত্তাপ ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াম। তাই ম্যাচটি হয়েছে ছাদে ঢাকা কোর্টে।

প্রথম সেটে সহজে জয় পেলেও দ্বিতীয় সেটে হেরে যান ওসাকা। তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ তৃতীয় ও শেষ সেটটি ৬-৪ ব্যবধানে নিজের করে নিয়ে ভাসেন ২১ বছর বয়সী তরুণী ভাসেন উচ্ছ্বাসে।

ফাইনালে ওসাকার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের আরেক খেলোয়াড় অষ্টম বাছাই পেত্রা কেভিতোভা। ২৮ বছর বয়সী এই খেলোয়াড় যুক্তরাষ্ট্রের ড্যানিয়েলে রোস কলিন্সকে ৭-৬, ৬-০ গেমে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনাল উঠলেন।

ফাইনালে জয়ী খেলোয়াড় শুধু শিরোপাই জিতবে না, ওঠে আসবেন র‍্যাঙ্কিং শীর্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত