নারায়ণগঞ্জে স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ড

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১০:৪৯ পিএম

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে মৃত্যুদ- দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ রাশিদা সুলতানা এ রায় দেন। দ-প্রাপ্ত সোলেমান পলাতক রয়েছেন। আদালতের অতিরিক্ত পিপি জাসমিন আহমেদ জানান, উপজেলার কদমরসুল কলেজের পাশে ফরিদ আহমেদ মজুমদারের বাড়িতে ভাড়া থাকতেন সোলেমান ও তার স্ত্রী খালেদা আক্তার শান্তনা ওরফে এ্যানি। পারিবারিক কলহের জের ধরে ২০০৭ সালের ১৯ নভেম্বর রাতে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত