বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ০৩:০১ এএম

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের হাতে আটক হয়েছে এক বাংলাদেশি যুবক। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর: 

রাজশাহী : গোদাগাড়ী সীমান্তে গতকাল বৃহস্পতিবার ভোররাতে বিএসএফের গুলিতে নিহত জামাল (৪৫) উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের ময়নারট্যাগ ঢাবের মাঠ গ্রামের গোলাম মোস্তফার ছেলে। ইউনিয়নের চেয়ারম্যান মো. সানাউল্লাহ ও বিজিবির সাহেবনগর ক্যাম্প কমান্ডার সুলতান মোল্লা জানান, বুধবার রাতে জামালসহ কয়েকজন সাহেবনগর সীমান্তের ১ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার ৩৫ বিএসএফ এর চর আষাড়িয়াদহ বিওপি ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই জামাল মারা যান।

ঠাকুরগাঁও : বিএসএফের হাতে আটক শাহ আলম (২৮) বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা গ্রামের কাইয়ুম আহমেদের ছেলে। কাইয়ুম জানান, তার ছেলে তিন মাস আগে রাজমিস্ত্রির কাজ করতে ভারতে যান। বুধবার দিবাগত রাতে ফেরার সময় ৩৯০/২ এস পিলারের কাছে হাটখোলা সীমান্তের বিএসএফ সদস্যরা তাকে আটক করে। ঠাকুরগাঁও-৫০ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মো. মাসুদ জানান, এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত