আবারও বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্তের বড় মেয়ে সৌন্দর্য। ১১ ফেব্রুয়ারি বসবে বিয়ের আসর, আনুষ্ঠানিকতা শুরু হবে ৯ ফেব্রুয়ারি।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বিশাগান বানানগামুদি নামে এক ব্যবসায়ীকে বিয়ে করছেন সৌন্দর্য।
এর আগে আশ্বিন রামকুমারের সঙ্গে ঘর বাঁধেন রজনী-কন্যা। কিন্তু ৭ বছরের সম্পর্কের পর তাদের বিচ্ছেদ হয়ে যায়।
বেদ কৃষ্ণ নামে আশ্বিন ও সৌন্দর্যর এক সন্তান রয়েছে। ২০১৬ সালে তাদের বিচ্ছেদের পর ছেলে সৌন্দর্যের কাছেই রয়েছে।
জানা গেছে, সৌন্দর্য ও বিশাগানের বিয়েতে আলোর ঝলকানি খুব কমই থাকবে। শুধু ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা পেয়েছে নিমন্ত্রণ।
তবে কোনো রজনীকান্ত পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ কোনো তারকা থাকবেন কিনা জানা যায়নি।
তামিল ইন্ডাস্ট্রিতে সৌন্দর্য খুব পরিচিত মুখ। পরিচালক, প্রযোজক ও গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করেছেন একাধিক সিনেমায়।
