ফাইনালে নাদালের প্রতিপক্ষ জোকোভিচ

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ০৫:১৮ পিএম

পুরুষ এককের শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ একপেশে ম্যাচে লুকা পুইয়াকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন। রোববারের ফাইনালে তাকে লড়তে হবে রাফায়েল নাদালের বিপক্ষে।

শুক্রবার মেলবোর্ন পার্কে ৩১ বছর বয়সী জোকোভিচ এক ঘণ্টা ২৩ মিনিটের ম্যাচে জয় পান ৬-০ ৬-২ ৬-২ সেটে।

নাদালের সঙ্গে জোকোভিচের এই টুর্নামেন্টের ফাইনালে সর্বশেষ দেখা হয় ২০১২ সালে মেলবোর্নে। ছয় ঘণ্টার মহাকাব্যিক সেই ফাইনালে সার্বিয়ান জোকোভিচ জয় পান।

পুইয়াকে হারিয়ে এদিন জোকোভিচ বলেন, ‘এই কোর্টে খেলা সেরা ম্যাচের মধ্যে এটি একটি। যেভাবে চেয়েছি, সেভাবেই হয়েছে। লুকার জন্য মানিয়ে নেয়া কঠিন ছিল।’

জোকোভিচ এখন অস্ট্রেলিয়ান ওপেনের সপ্তম শিরোপা জয়ের আশায় আছেন। যদি সেটি হয় তবে তিনি ছাড়িয়ে যাবেন রয় এমারসন এবং রজার ফেদেরারকে।

ইতিহাস গড়ার অপেক্ষায় আছেন নাদালও। ওপেন যুগে প্রথম খেলোয়াড় হিসেবে চারটি গ্র্যান্ড স্লামের প্রতিটি কমপক্ষে দুইবার করে জেতার অপেক্ষায় তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত