ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান এবার হাজির হয়েছেন ‘শাহেন শাহ’ রূপে। ২৫ জানুয়ারি ইউটিউবে উন্মুক্ত করা হয় শাহেনশাহ ছবির প্রথম টিজার। শামীম আহমেদ রনি পরিচালিত এ ছবিতে শাকিব খানের দেখা মেলে একদম ভিন্ন লুকে।
ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। নতুন নায়িকা হিসেবে এতে অভিষেক হচ্ছেন রোদেলা জান্নাত। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, তারিক আনাম খান ও উজ্জল। ছবিটির কনটেন্ট পার্টনার হিসেবে আছে লাইভ টেকনোলজিস।
