জাহিদের হ্যাটট্রিকে মোহামেডানের লজ্জা

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০৬:০১ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় হ্যাটট্রিক করে মোহামেডানকে বড় হারের লজ্জায় ডোবালেন বর্ষীয়ান উইঙ্গার জাহিদ হোসেন। গতকাল ময়মনসিংহ স্টেডিয়ামে দারুণ এই হ্যাটট্রিকটি করে আরামবাগকে প্রথম জয়ের স্বাদ দেন তিনি। ৪-১ গোলের বিশাল জয়ে মোহামেডানের দৈন্যদশা ভালোই বোঝাল মারুফুল হকের শিষ্যরা। দিনের অন্য ম্যাচে শেখ রাসেল জয়ের ধারা অব্যাহত রেখেছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে তারা ৩-২ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।

ম্যাচের ১২ মিনিটেই জাহিদের গোলে এগিয়ে গিয়েছিল সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে ২-১-এ হেরে লিগ শুরু করা আরামবাগ। ৫৯ মিনিটে মোহামেডানকে ম্যাচে ফেরান কায়সার রাব্বি।

তবে ৬৬ মিনিটে জাহিদ দ্বিতীয় গোল করে ফের দলকে লিড এনে দেন। নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেডু মেথিউ ৭৭ মিনিটে গোল করলে ব্যবধান ৩-১ হয়। আর ৮৩ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন জাহিদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত