মেয়ের সঙ্গে অভিনয়ের খবরে ‘অবাক’ সাইফ

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১০:৪১ এএম

মেয়ে সারা আলী খানের সঙ্গে নিজের অভিনয়ের খবর চাউর হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সাইফ আলী খান।

বলিউড হাঙ্গামা জানিয়েছে, সাইফ এ বিষয়ে কিছুই জানেন না।

কয়েকটি ভারতীয় গণমাধ্যমে গত বছর দাবি করা হয়, ইমতিয়াজ আলীর ‘লাভ আজকাল ২’ ছবিতে সারার বাবার চরিত্রে অভিনয় করবেন সাইফ।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘খবরটি মোটেই সত্য নয়।’

সারাও একই কথা বলছেন, ‘আব্বার সঙ্গে অভিনয় করতে আমিও পছন্দ করি। কিন্তু চরিত্র হতে হবে আমাদের মতো। শুধু প্রয়োজনের তাগিদে আমরা ছবি করতে পারি না। তেমন কোনো চরিত্র আমরা পাইনি।’

সারা ইতিমধ্যে বলিউডে কাজ শুরু করেছেন। গত বছর ‘কেদারনাথ’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন।

কারিনাকে বিয়ের আগে ২০০৪ সালে অমৃতার সঙ্গে বিচ্ছেদ হয় সাইফের। তাদের সংসারে দুই সন্তান সারা ও ইব্রাহিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত