টিফিন বক্স-পানির পট বিতরণ করলেন এমপি

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ০২:৫৭ পিএম

নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই হাজার ছাত্রীদের মাঝে টিফিন বক্স ও পানির পট বিতরণ করা হয়েছে।

রোববার বিদ্যালয় চত্বরে নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল নিজস্ব অর্থায়নে এসব বিতরণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. রাজ্জাকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, নাটোরের জেলা শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন।

পরে এবারে ভর্তিকৃত ছাত্রীদের ফুল দিয়ে বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত