ভালোবাসার মাসে রোমান্স ছড়াবেন আরজু-পরী মনি

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ০৬:০৩ পিএম

রোমান্স ছড়াতে রূপালি পর্দায় পরী মনিকে নিয়ে হাজির হচ্ছেন নায়ক আরজু। ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে রোমান্স করতে দেখা যাবে তাদের। এই ছবিটি  মুক্তি পেতে যাচ্ছে ভালোবাসার মাস ফেব্রুয়ারিতে। একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা দিলেও শেষ সময়ে মুক্তি থেকে সরে যায়। অবশেষে, সব সংশয় কাটিয়ে ৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি।

শামীমুল ইসলাম শামীমের পরিচালনায় এ ছবিতে আরও অভিনয় করেছেন করছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা, ডন প্রমুখ।

পরিচালক বলেন, ‘আমার ছবির গল্প একেবারেই মৌলিক। যে কারণে ছবিটি সবাইকে দেখার জন্য অনুরোধ করব।’

৬০-৭০ টির মতো হলে ছবিটি মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন নায়ক আরজু। তিনি বলেন, ‘দীর্ঘদিন পর আবারও ভক্তদের মাঝে ছবি নিয়ে হাজির হতে যাচ্ছি। সত্যিই ভালো লাগা কাজ করছে। সবার শুভ কামনা চাই।’

ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মোজাম্মেল হক খান। ছবিটি পরিবেশনা করবে হার্টবিট কথাচিত্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত