যেসব খরচ থাকেই : পড়ালেখার বাইরে খাওয়া-দাওয়া, প্রয়োজনীয় যাতায়াত, ফোন বিল, ই-মেইল সেবা ব্যবহার ইত্যাদি খাতে এক লাখ ৩১ হাজার থেকে ১ লাখ ৭৮ হাজার ইয়েন খরচ হয়। আমাদের টাকায় এই খরচ ৭৮ থেকে ৮২ হাজার টাকা। থাকার খরচ আলাদা। বছরে সেটি ৪৫ থেকে ৭৪ হাজার ইয়েন। আমাদের টাকায় ৩৪ থেকে ৫৬ হাজার টাকা।
স্বাস্থ্যবিমা : এই খাতে বছরে ১৮ হাজার ইয়েন বা সাড়ে ১৩ হাজার টাকারও বেশি বিমা ফি বহন করতে হয়।
খরচ কমাবেন যেভাবে : জাপানি ভাষা শিখে গেলে পড়ালেখার খরচ অনেকটাই কমে যাবে। ব্যাচেলর ডিগ্রি নিতে হলে নিবন্ধন ও টিউশন ফি বাবদ বছরে চার থেকে ছয় লাখ ইয়েন মানে সাড়ে তিন লাখ থেকে সাড়ে চার লাখ টাকা খরচ হয়। থাকা-খাওয়া হিসেবে মাসে আরও আট কি ১০ হাজার টাকা লাগে। এখানে খ-কালীন কাজ করা যায়। প্রতিটি বিদেশি শিক্ষার্থী সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে পারেন। কাজ করার জন্য তাকে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি নিতে হবে।
মনে রাখবেন : জাপানের বেশিরভাগ বিশ^বিদ্যালয়ের ভাষা জাপানি। এই ভাষা শিখতে পারেন ঢাকা বিশ^বিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে বা বাংলাদেশের জাপানি দূতাবাসে। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান এখন এই ভাষা শেখায়। শিখে ফেললে দূতাবাস কর্তৃপক্ষ বা বিশ^বিদ্যালয়ে ভাষা শেখার পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণের সুযোগ আছে। সেই দেশে গিয়েও ভাষা শেখা যায়। কোনো প্রতিষ্ঠান কাজ ও উচ্চশিক্ষার নিশ্চয়তা দিলে বাংলাদেশের জাপান দূতাবাসে তাদের বিষয়ে খোঁজ নিতে ভুলবেন না। আবেদন প্রক্রিয়ায় কোনো ভুল বা মিথ্যা তথ্য দিলে সেটি বাতিল হবে।
ভিসা পাবেন যেভাবে : বিশ^বিদ্যালয়ের অনুমতি পত্র বা ভর্তি হওয়ার যোগ্যতা নিশ্চিত হয়ে গেলে আর দেশটিতে যাওয়ার ব্যাপারে কোনো অসুবিধা হয় না। শিক্ষা সেশন শুরুর কয়েক মাস আগে থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়। সে জন্য সব তথ্য-উপাত্ত সংগ্রহ করে কাজ শুরু করাই ভালো।
যোগাযোগ : যে কোনো বিষয়ে যোগাযোগের জন্য ঢাকার জাপান দূতাবাসে যেতে হবে। তাদের ঠিকানা : জাপান দূতাবাস, প্লট নম্বর ৫ ও ৭, দূতাবাস রোড, বারিধারা, ঢাকা-১২১২। ফোন ৮৮০-২-৯৮৪০০১০,
ওয়েবসাইট ঠিকানা :www.bd.emb-japan.go.jp। ভিসা ও উচ্চশিক্ষার জন্য দূতাবাসের শিক্ষা অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে। তার ই-মেইল ঠিকানা : [email protected]। ভিসা সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করতে হবে [email protected] এই ই-মেইল ঠিকানায়।
আরও যোগাযোগ করতে পারেন : ঢাকার ইন্দিরা রোডে ‘জাপানিজ ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ আছে। তারা সে দেশে উচ্চশিক্ষার জন্য ভর্তি হতে চাওয়া শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা দেন। তাদের ওয়েবসাইট :www.juaab-bd.org;
