ডেপুটি স্পিকার-চিফ হুইপ-হুইপ হচ্ছেন যারা

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ০১:১৮ পিএম

একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ এবং হুইপদের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে সংসদ সচিবালয়।

ডেপুটি স্পিকার হচ্ছেন- শহীদুজ্জামান সরকার। চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটন। আর হুইপ হচ্ছেন- আতিকুর রহমান আতিক, পঞ্চানন বিশ্বাস, শামসুল হক চৌধুরী ও ইকবালুর রহিম।

মঙ্গলবার তাদের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সংসদ সচিবালয়ের একটি সূত্র দেশ রূপান্তরকে জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত