দেশের বৃহৎ ডেনিম পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান পেসিফিক জিন্স গ্রুপ তাদের প্রতিষ্ঠানের ২৬ হাজার পোশাক শ্রমিকের চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে অস্ট্রেলিয়াভিত্তিক এনজিও দ্য ফ্রেড হলোস ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে। গতকাল পেসিফিক জিন্সের চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত করপোরেট অফিস এনএইচটি ফ্যাশনসের হলে দুই পক্ষের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
চুক্তিতে পেসিফিক জিন্সের পক্ষে পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর ও ফ্রেড ফলোস ফাউন্ডেশনের পক্ষে কান্ট্রি ম্যানেজার ড. জেরিন খায়ের সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় সৈয়দ তানভীর বলেন, পোশাক শ্রমিকরাই কারখানার প্রাণ। সুস্থ শ্রমিক প্রতিষ্ঠানের সম্পদ। তিনি বলেন, ‘গত বছরের মে থেকে ফ্রেড ফলোস ফাউন্ডেশন আমাদের শ্রমিকদের চক্ষুস্বাস্থ্য নিয়ে কাজ করছে। এরই মধ্যে প্রায় পাঁচ হাজার শ্রমিকের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পেসিফিক জিন্স গ্রুপের জিএম নূরুল হুদা, ডিজিএম (সাসটেইনেবিলিটি) আনোয়ারুল ইসলাম, গ্যাপ ইংক ইউএসএর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ তামান্না সরওয়ার।
