সোনালি ব্যাগ দ্রুত বাজারে ছাড়বে সরকার : পাটমন্ত্রী

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১১:০৩ পিএম

শিগগিরই সরকার পাট থেকে তৈরি সোনালি ব্যাগ বাজারজাতকরণ করবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ।গতকাল মঙ্গলবার ডেমরার লতিফ বাওয়ানী জুট মিলস পরিদর্শনকালে মন্ত্রী একথা বলেন।এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মিজানুর রহমান, বিজেএমসির চেয়ারম্যান শাহ মো. নাসিম, সোনালি ব্যাগের উদ্ভাবক ও বিজেএমসির বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, সোনালি ব্যাগ খুব দ্রুত বাংলাদেশকে সারা বিশ্বে ব্র্যান্ডিং করবে। সে জন্য সরকার যত দ্রুত সম্ভব পাট থেকে তৈরি পলিথিন ব্যাগ বাজারজাতকরণে যাবে। সরকারিভাবেই সেটা করা হবে। এ ছাড়া পরবর্তী সময়ে বেসরকারিভাবে সোনালি ব্যাগের উৎপাদন ও বাজারজাতকরণের চিন্তা সরকারের রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত