ঠাকুরগাঁওয়ে শপথ, সন্ত্রাস প্রতিরোধে

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১১:০৮ পিএম

বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন প্রতিরোধ এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতিবিরোধী গণসমাবেশ হয়েছে ঠাকুরগাঁওয়ে।গতকাল বুধবার সমাবেশে ইকো-পাঠশালার প্রথম শ্রেণির শিক্ষার্থী সাবরিন খান সিলমি শপথবাক্য পাঠ করায়। আমন্ত্রিত অতিথি, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাকরা শপথ নেন।সবাই বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক, দুর্নীতিকে না বলেন।সকালে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত