নবাব পরিবারের সন্তান তিনি। পর পর দুই ছবি দিয়ে মন জয় করে নিয়েছেন দর্শক, সমালোচকদের নিয়ে। আগমনেই এমন সাড়া ফেলে দেবেন তা কয়জন ভেবেছিল। সেই সারা আলি খান এবার মোক্ষম জবাব দিয়েছেন তার সমালোচকদেরও।
বলিউড তারকা সাইফ আলি খানের গ্ল্যামারাস মেয়ে সারা আলি খান সম্প্রতি নীল রঙের একটি গাউন পরে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন। সংক্ষিপ্ত সেই পোশাকের ছবি দেখে সমালোচকরা ভাবল হয়ত সুযোগ নেবে তাকে অপমানের। ছবি দেখে তারা মন্তব্য করল, ‘নবাব গরিব হো গয়া কেয়া’?, মানে নবাব কি গরিব হয়ে গেছেন?
তবে এ ধরনের মন্তব্যে মোটেও খেপেননি সারা। তিনি বরং তা নিয়ে মজাই করলেন। সমালোচকদের ওই স্ট্যাটাসের জবাবে তিনি হা হা করে হাসলেন। তিনি জবাব দিলেন, হা হা হা, লোকটা খুব মজার। নবাব গরিব হয়ে গেছ? এটা ঐতিহাসিক’।
‘কেদারনাথ’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা সারার। শুরুতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে অভিনয় করে প্রথম সারির অভিনেত্রীদের ছাড়িয়ে গেছেন তিনি। এরপর ‘সিম্বা’ ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন। পরপর দুই ছবিতে তার অভিনয় দক্ষতা মন ছুঁয়েছে দর্শকের৷
সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের বিভিন্ন দিক নিয়েও সহজ-সরল কথা বলেছেন সারা আলি খান।
নিজের বাবা-মায়ের বিচ্ছেদ সম্পর্কে তিনি বলেন, এখানে তো আমার কিছু করার নেই। আমি তো তখন ছোট ছিলাম। তবে আমি দুজনকেই ভালোবাসি।
সারা আরো বলেন, আমি নিজের কারণে পৃথিবীতে আসিনি। আমাকে আনা হয়েছে।
